অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে গ্রেফতার ২৯

প্রকাশ :
সংশোধিত :

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এর মধ্যে গুলশান থানা দুজন, ক্যান্টনমেন্ট থানা তিনজন, ডেমরা থানা একজন, মোহাম্মদপুর থানা তিনজন, পল্লবী থানা তিনজন, খিলগাঁও থানা দুজন, হাজারীবাগ থানা তিনজন, আদাবর থানা একজন, বংশাল থানা তিনজন, যাত্রাবাড়ী থানা পাঁচজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা দুজন ও শেরেবাংলা থানা একজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তালেবুর রহমান বলেন, শুক্রবার (৬ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ২৯ জনকে গ্রেপ্তার করেছে রাজধানীর ১৩টি থানা পুলিশ।


For all latest news, follow The Financial Express Google News channel.